শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

কালীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬




গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ৫৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও পৌর কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৮০টি অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ডে সরকারী সহায়তার এ চাল বিতরণ করা হবে। তবে খেয়াল রাখতে হবে প্রকৃত অসহায় ও দুঃস্থরাই যেন এ সহায়তা পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews