1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ

জাহিদ হাসান  :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
জামালপুরের নান্দিনায় নিখোঁজের তিন দিন পর মোঃ বুলবুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নান্দিনা পুরাতনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আঃ রহমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ তারিখ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে লোন্দহ চর পিরের বাড়ির পাশের নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বুলবুল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ ১ মার্চ সকালে লোন্দহ চর পিরের বাড়ির উত্তর দিকে নদীর পাড়ে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা এসে মরদেহটি মোঃ বুলবুলের বলে শনাক্ত করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট