1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান সরকার:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫, রাজধানীর সামাদ নগর, যাত্রাবাড়ীতে স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নবনির্বাচিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে বেসরকারি খাতের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডও ইতিবাচক অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ মোকসেদুর রহমান, নির্বাহী পরিচালক, সীমান্তিক ও প্রধান উপদেষ্টা; স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদুল্লাহ আল মামুন; ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মানষুর; ব্যবস্থাপনা পরিচালক সরকার মোঃ মনিরুজ্জামান; পরিচালক (ফিন্যান্স) মোঃ মশিউর রহমান; পরিচালকবৃন্দ মোহাম্মদ জাকির হোসাইন, এস এম রাসেল ও মমতাজসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা।

এছাড়াও সামাদ নগর ও যাত্রাবাড়ী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী প্রতিনিধি এবং ওলামায়ে কেরাম মাহফিলে অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও দেশপ্রেম জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট