1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই, জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই, জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী 

জহুরুল হক জুয়েল :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোন অবনতি কোথাও নেই।
গত শুক্রবার দুপুরে  কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়  তিনি এসব কথা বলেন।দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী আরও বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী সকলকে যার যার অবস্থান থেকে  দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতা কর্মীরা কোনভাবে  দলের সুনাম  নষ্ট করতে না পারে।
তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে  গড়ে তোলাসহ  আইনের শাসন প্রতিষ্ঠা ন্যায়বিচার সকল মানুষ এর সম অধিকার সাম্য সুষম বন্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কিভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপ গুলো বাস্তবায়নের দ্রুত গতিতে  এগিয়ে যাচ্ছে।
 এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির,  যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট