1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে মতবিনিময় আইন-শৃঙ্খলা সভা ও ইফতার মাহফিল মৌলভীবাজারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রি নালিতাবাড়ির যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলাম তালুকদারের সংরক্ষিত নারী আসনে এমপি’র দৌড়ে মেহেন্দিগঞ্জের দুই নারী নেত্রী জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর র‍্যাবের যৌথ অভিযান, কয়েকটি  প্রতিষ্ঠানকে  জরিমানা বোদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত কবিতা / কল্যাণময় রমজান / লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা / ভাষা দিবস / নার্গিস আক্তার  গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) থেকে মামুন  :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকা ইসলাম।

এছাড়াও গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাগণ ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রাম আদালত প্রকল্প ৩য় পর্যায়ে প্রকল্প কর্মকর্তাগণ কারিগরি সহায়তা প্রদান করছেন। গ্রাম আদালতকে সক্রিয় রাখার দায়িত্ব ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের। গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় মানুষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে যাবতীয় সমস্যা সমাধান পেতে পারেন। গুরুত্বসহকারে সকলকে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে কোথাও বাধাগ্রস্থ হলে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে বলেন। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরসন করা সম্ভব বলেও মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট