মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

‎রংপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ , তদন্তের দাবি জোরদার

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

‎রংপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর রেজওয়ান আল মেহেদীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসভবনে বসে পছন্দের ও মনোনীত কিছু ব্যক্তির মধ্যে টিসিবি কার্ড বিতরণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।

‎‎২ নম্বর ক্যাম্প এলাকার বাসিন্দা, রুবেল, সামির ও মুসলিমপাড়া ইরফান, পারভেজ  মুসলিমপাড়া,বাবুপাড়াসহ একাধিক ব্যক্তি জানান, প্রকৃত সুবিধাবঞ্চিতদের বাদ দিয়ে প্রভাবশালী ও ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে  এ বিষয়ে সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলিসহ পীরপুরের স্থায়ী  বাসিন্দা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে মৌখিক  অভিযোগ করেছেন।

‎‎অভিযোগকারীদের দাবি, অভিযোগ জমা দেওয়ার পরও এখনো পর্যন্ত তারা দৃশ্যমান কোনো প্রতিকার পাননি। বরং সাবেক কাউন্সিলরের অনুসারীদের পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হওয়ার অভিযোগও তুলেছেন তারা। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ আরও বাড়ছে।

‎‎স্থানীয় সচেতন মহলের ভাষ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের ক্ষমতা হস্তান্তর করা হলেও বাস্তবে তাদের প্রভাব এখনো বহাল রয়েছে। সেই প্রভাব খাটিয়ে ২৭নং ওয়ার্ডের উদ্যেত্তা মিজানুর রহমান সুমনের কাছ থেকে টিসিবি কার্ড নিয়ে নিজ বাড়ি থেকে বিতরণ করছেন এবং ভোটের প্রচারণা করছেন। ২৭নং ওয়ার্ডে উদ্যেত্তার অফিসের কথা বলে সিটি কর্পোরেশন থেকে টাকা নিলেও ২৭নং ওয়ার্ডে তাদের কোন অফিস নাই।  টিসিবি পণ্যের কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা নিজেদের অনুসারীদের মধ্যে বণ্টনের অভিযোগ উঠছে। এতে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।‎‎এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎‎এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় টিসিবি কার্ড বিতরণ নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews