1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফুলবাড়িয়ায় কৃষকদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

ফুলবাড়িয়ায় কৃষকদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

শেখ মোঃ আকরাম হোসেন , খোকসা ( কুষ্টিয়া )  :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গভীর রাতে এক কৃষকদল নেতার বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এতে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট হয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও খোকসা উপজেলা কৃষকদল নেতা মামুনের বাড়িতে রাতের কোনো এক সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে রাখা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতরা পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে দ্রুত তল্লাশি চালায় এবং মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
মামুনের বাবা মো. আশরাফ প্রামাণিক জানান, দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে পরিবারের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতি হয়েছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে ঘটনাস্থলে ভিড় করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ বলছে, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট