শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

বরখাস্ত ৪৬ পল্লী বিদ্যুৎ কর্মীকে পুনর্বহাল করেছে বিদায়ী অন্তর্বর্তী সরকার

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬



বিদায়ী অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরিচালিত পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস)-এর বরখাস্ত হওয়া ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ জানিয়েছেন।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে সংস্কার দাবি ও বৈষম্যমূলক নিয়ম বাতিলের দাবিতে আন্দোলনের কারণে বরখাস্ত হওয়া কর্মীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ গত ১০ ফেব্রুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করে।

পুনর্বহালের আদেশে স্বাক্ষরকারী বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাসসকে বরখাস্ত হওয়া কর্মীদের আবেদন বিবেচনায় নিয়ে জ্বালানি উপদেষ্টা বিআরইবিতে পূর্বের পদে তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, পুনর্বহাল আদেশ কার্যকর করার জন্য মন্ত্রণালয় বিআরইবি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।আবেদনকারীরা তাদের চিঠিতে উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ খাতে সংস্কার, পেশাগত বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন সার্ভিস কোড প্রবর্তনের দাবিতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেছিলেন। ।

তারা জানান, আন্দোলনের সময় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার ফলে বিভিন্ন আদেশে তাদের বরখাস্ত করা হয় এবং চুক্তি বাতিল করা হয়।মানবিক কারণে কর্মচারীরা পুনর্বহালের আবেদন করেছিলেন।

 

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews