1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি বান্দরবানে বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ তারেক রহমানের আগমন উপলক্ষে ঘোড়াঘাটে আনন্দ মিছিল কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীর এঁর কটুক্তি’র প্রতিবাদে সিরাজগঞ্জে হাজার হাজার নারী’র বিক্ষোভ  বিরামপুরে জনসমুদ্র: কৃষি শিল্পায়ন, ঋণমুক্তি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নের চকরিয়ায় ১৩০ ভেট কেন্দ্রে সিসি ক্যামরা স্থাপন গোবিন্দগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু নির্বাচিত হলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নির্মূলে কঠোর ব্যবস্থা—মামুনুল হক সিরাজগঞ্জে “বাংলা ইশারা ভাষা দিবস” উপলক্ষ্যে-আলোচনা সভা  এবং  প্রতিবন্ধীদের মাঝে হেয়ারিং এইড ও হুইলচেয়ার বিতরণ   বনবাড়িয়ায়   মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়- দোয়া মাহফিল ও আলোচনা সভা 

গোবিন্দগঞ্জে বাঁশের সাঁকোতেই ঝুঁকিপূর্ণ চলাচল।।স্থায়ী ব্রীজের দাবী 

 তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া এলাকায় কাটাখালি নদীর ওপর কোনো স্থায়ী ব্রীজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র ভরসা হিসেবে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন। এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয়রা জানান, নদীর ওপারে রয়েছে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। স্থায়ী ব্রীজ না থাকায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত কাটাখালি নদীর ওপর একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট