1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঘিওরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত   - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন । শেরপুরের শ্রীবরদী  উপজেলার গোসাইপুর ইউনিয়ন  সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে! লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। সিলেট জুড়ে হাওরপাড়ের কৃষকের মাঝে এখন হাহাকার ও দীর্ঘশাস ! মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্য নয়, বরং ইসলামিক শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র- এটিএম কামরুল ইসলাম

ঘিওরে রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

দেওয়ান মিজানুর রহমান , মানিকগঞ্জ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

” সুস্থ দেহে রহে সুন্দর মন”  উক্তিটি সামনে রেখে   উৎসব মুখর পরিবেশে  ৫ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার সকাল ‌ ৯ ঘটিকায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী  রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।     ঘিওর উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি  নাশিতা তুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  বিদ্যালয়ের  কালোত্তীর্ণ  প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন বলেন,   ” প্রতিযোগিতায় জয়লাভ নয়,  অংশ গ্রহণই মুখ্য”।  আজ যাঁরা খেলায় পরাজয় হয়েছো  তাঁরা  দুঃখ নিবে না। আগামিতে ভালো করার চেষ্টা করবে। আর যাঁরা বিজয়ী হয়েছো আগামিতে তাঁরা ভালো ধরে রাখতে হবে এবং আরো ভালো করতে হবে।   অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন,  ক্রীড়া শিক্ষক কালিদাস রাজবংশীসহ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন, শপথ বাক্য পাঠ ও গ্রহণ, উদ্বোধন ঘোষণা, মশাল দৌড়, শারীরিক কসরত ও ক্রীড়া সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ২০২৬ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার   তরা শিল্প হাট   সংলগ্ন কালীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট