1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভেদরগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

ভেদরগঞ্জে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রা‌য়েজুল আলমঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের প্রগতিশীল ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) সকালে ভেদরগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।গণমুক্তির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফির সভাপতিত্বে ও মোঃ নাসির মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, ভেদরগঞ্জ স্টেশন অফিসার ডি.এম আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, প্রতিভা সাইন্স প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. নাঈমুল হাসান নাঈম, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি.এম গোলাম মোস্তফা, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রায়েজুল আলম, মাই টিভির জেলা প্রতিনিধি সজিব সিকদার, যায়যায়দিন পত্রিকার ডামুড্যা প্রতিনিধি আবুল কালাম সরদার, রুদ্র বাংলার জেলা প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু, দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান টিপু, বার্তা বাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। এছাড়াও স্কুল শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক , দৈনিক গণমুক্তির দীর্ঘ ৫৩ বছরের সাংবাদিকতা পথচলার স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে গণমুক্তি সত্য, ন্যায় ও মানুষের অধিকারভিত্তিক সাংবাদিকতার যে ধারা শুরু করেছিল তা আজও অব্যাহত রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সাধারণ মানুষের কথা বলার সাহস দেখিয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ ক্ষেত্রে দৈনিক গণমুক্তির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের পক্ষে থেকে সত্য তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তি‌নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট