শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ

হত্যা মামলার আসামি হয়েও বিটিআরসিতে বহাল তবিয়তে খালেদ ফয়সাল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬




হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও সরকারি চাকরিতে বহাল রয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর উপ-পরিচালক খালেদ ফয়সাল রহমান। অভিযোগ রয়েছে তিনি ছিলেন বিটিআরসির বিগত সরকারের দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান চালিকাশক্তি। জুলাই মাসে দায়ের হওয়া এক হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় আসামি থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিভাগীয় বা প্রশাসনিক ব্যবস্থা নেয়নি নিয়ন্ত্রণ সংস্থাটি।

মামলার নথি অনুযায়ী, খালেদ ফয়সাল রহমানের বাবা কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং বিগত সরকারের আমলে কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনিও ওই মামলার অন্যতম আসামি। এছাড়া ফয়সালের বোন যুবলীগ নেত্রী মাশিহা ইসরাত ঐশীও মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্র জানায়, তাদের গ্রেপ্তারের জন্য ধানমণ্ডি থানার একটি বাসায় একাধিকবার অভিযান চালানো হলেও অভিযানের সময় সবাই পলাতক ছিলেন। অভিযোগ রয়েছে, বিটিআরসির মানবসম্পদ, পদোন্নতি ও নিয়োগ ব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে একটি বিগত সরকারের দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন খালেদ ফয়সাল রহমান।

তিনি নিয়োগ কমিটির সচিব হিসেবে কর্মচারী, ড্রাইভার, এমএলএসএস থেকে শুরু করে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়োগে প্রভাব বিস্তার করতেন। বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের যেন চাকরির সুযোগ না মেলে, তা নিশ্চিত করাই ছিল তার অন্যতম ভূমিকা এমন অভিযোগ সংশ্লিষ্টদের। ২০১৩ সালে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করার অভিযোগে ফজলুর রহমান শেখকে বাদ দেওয়ার পেছনে খালেদ ফয়সালের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।

খালেদ ফয়সাল রহমান ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের স্টাফ অফিসার। সে সময় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পেত না। তার বাবার রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে প্রশাসনের ভেতরে একটি দুর্নীতিনির্ভর বলয় গড়ে তোলেন বলেও অভিযোগ।

বিটিআরসির নতুন ভবন প্রকল্পসহ বিভিন্ন কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয় বিটিআরসি ও টেলিকম খাত সংশ্লিষ্টদের মধ্যে বহুদিন ধরেই আলোচিত। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও খালেদ ফয়সাল রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews