1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া কালীগঞ্জের ২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঝগড়া থামাতে গিয়ে নিজেই লাশ- পঞ্চগড়ে নিহত মুদি দোকানদার মেহেন্দিগঞ্জে এসএসসি ২০০৫ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কবিতা /ঈদ আনন্দ / লায়ন মোঃ গনি মিয়া বাবুল বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত খাগড়াছড়ির দীঘিনালায় ঈদেও স্বস্তি, নেই যাত্রীচাপ রমজানে ভেজাল গুড়ের দৌরাত্ম্য: খোকসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আনিসুর রহমান জাফরী সহকারী সম্পাদক হিসেবে যোগদান সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মোহাম্মদ শাহাদাত আহমেদের যোগদান

নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

গোলাম কিবরিয়া ,বাউফল (পটুয়াখালী)  :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি বাস্তবায়ন ও নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে বাউফল উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাউফল উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশন যে সুপারিশ করেছে, তা এখনো বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তারা স্লোগান দিয়ে বলেন,“হয়তো আমাদের ভাত দেন , না হয় মুখে বিষ দেন—আগে নয় নির্বাচন, আগে চাই প্রজ্ঞাপন।”এ সময় তারা আরও বলেন,“আর নয় কালক্ষেপণ, এখনই চাই প্রজ্ঞাপন।”
বক্তারা দাবি করেন, দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট