নওগাঁয় আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তী উদযাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তরের আয়োজনে গত বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় শহরের মুক্তির মোড়ে একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে এ বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসনাত আলীর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আলাউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, এবি পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান রিপন, এনসিপির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আরমান হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক রবিউল করিম, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবীর উদ্দিন এবং জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ ও যাযাবর বান্ডের ভোকালিষ্ট খাদেমুল ইসলাম কাপ্টেন। অনুষ্ঠানে অতিথিরা চ্যানেল এস টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।