রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

“আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড”- পঞ্চগড়ে ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে অবহেলার শিকার করা হয়েছে- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, উন্নয়ন কখনো দয়ার বিষয় হতে পারে না; জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারা—সব ভাই-বোনেরাই আমাদের একমাত্র কার্ড।
আপনাদের বুকের ভালোবাসাই আমাদের শক্তি। আপনাদের দু’আ, সমর্থন ও ভালোবাসা নিয়েই আমরা দারিদ্রমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।”
ডা. শফিকুর রহমান বলেন, “কোনো এলাকার মানুষ কারো দয়ার পাত্র হয়ে বাঁচবে—এটা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় ‘পরের ধনে পোদ্দারি’ চলতে পারে না। আমরা যুবকের হাত শক্তিশালী করব, যুবতীর হাত শক্তিশালী করব—ইনশাআল্লাহ।”
 তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। বন্ধ চিনিকলগুলো পুণরায় চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে। প্রত্যেক যুবক-যুবতীকে দেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুস্থ ও উন্নত সমাজ গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।
নদী ও প্রাকৃতিক সম্পদের অবনতির চিত্র তুলে ধরে তিনি বলেন,
“তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়ার মতো চারটি নদী আজ মরুভূমির রূপ নিচ্ছে। নদী মানুষের রক্তনালীর মতো- রক্তনালী বন্ধ হলে যেমন জীবন থেমে যায়, তেমনি নদী শুকিয়ে গেলে জনপদও নিস্তব্ধ হয়ে পড়ে। অথচ প্রশাসন কেবল নির্বাচনের সময়ই সচেতন হয়, বাকি সময় নীরব থাকে।”
রাজনীতির চরিত্র প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা এই দমন-পীড়নের রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব- ইনশাআল্লাহ। দুঃসময়ে দেশবাসীকে ফেলে আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না। জীবন-মরণে একসঙ্গেই লড়াই করব।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,
“দীর্ঘদিন ধরে আপনারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় মন আজ পিপাসার্ত। যদি কেউ আপনার ভোট ডাকাতি করতে আসে-রুখে দাঁড়াবেন। যুবকদের বলছি- কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে।”
তিনি আরও বলেন,
“১২ ফেব্রুয়ারি বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই চলবে। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও স্বৈরতন্ত্রকে বিদায় দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত এই সংগ্রাম থামবে না।”
বক্তব্য শেষে জামায়াতে ইসলামীর আমীর পঞ্চগড়ের দুটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হাতে শাপলা কলি এবং পঞ্চগড়-২ আসনের প্রার্থী সফিউল আলমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পঞ্চগড়-১ মো. সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য সফিউল আলম এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল থেকেই মাঠজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews