1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
না-ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে -  উপদেষ্টা  ড.এম সাখাওয়াত হোসেন  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

না-ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে –  উপদেষ্টা  ড.এম সাখাওয়াত হোসেন 

জাহিরুল ইসলাম রনি  , ঠাকুরগাঁও :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে  হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোন দল যদি না- ভোটে অবস্থান নেয় তারা রক্তের ওপর দাড়িয়ে রক্তের সাথে বেঈমানী করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড.এম সাখাওয়াত হোসেন।
বুধবার সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, হ্যা ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেননা। এরকম সুযোগ মিস করলে আপনারা একটা সেঞ্চুরি মিস করবেন। সংবিধান পরিবর্তন করা যাচ্ছেনা। সেজন্য আপনাদের কাছে আসা। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের ক্ষমতা তাদের হাতেই ফিরিয়ে দেয়া আমাদের উদ্দেশ্য।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে তিনি বলেন, আমরা চাই প্রধান মন্ত্রীর যেনো একক কোন ক্ষমতা না থাকে, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়। রাষ্ট্রপতি যেনো শুধু সিল মারার জন্য আর ১৬ ডিসেম্বর ২১ ফেব্রুয়ারী ফুল দেবার জন্য বসে না থাকে। বিগত সময়ে যদি সত্যিকার অর্থে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো তবে স্বৈরাচার সরকার তৈরী হতে পারতো না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন,অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট