সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে’ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬




গণভোটের প্রেক্ষিতে আগামীতে যে নির্বাচন আমরা করতে যাচ্ছি,সেই নির্বাচনে যেই সরকার আসবে, সেই সরকার আগের মত কখনও স্বৈরাচারী সরকার হইতে পারবে না। কারণ গণভোটই নির্ধারন করে দিবে কি ধরণের চরিত্রের সরকার আমাদের হবে। গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্থ হবে না। গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমুল পরিবর্তন আনবে। নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
মতবিনিময় সভায় তিনি জুলাই সনদ বা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করার আহবান জানিয়ে বলেন,‘ বর্তমান সরকার কারো পক্ষের নয়। আমরা দেশের ভালোর জন্য কাজ করছি। এ দেশটা আমাদের সকলের। সকলেই মিলে আমরা ভালো চাইলে অবশ্যই দেশ ভালো হবে’।
সোমবার সকাল সাড়ে ন’টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মো: রায়হান,জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যরা। এতে অংশ নেন জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews