বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬




অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অনুষ্ঠানের লক্ষে সোমবার দুপুরে বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৯জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মো্ঃ খায়রুল আলম সুমন। ‎সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল,
গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” ‎তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নির্ভয়ে
ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” সভায় বক্তব্য আরো রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফকরুল ইসলাম, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সায়িফ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ। সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews