রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

বড়লেখায় কৃষি জমির মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬




মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষি জমির মাটি কর্তন ও অবৈধ পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৮ জানুয়ারি বিকেলে নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলার বাঘমারা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে কৃষি জমির মাটি কর্তনের ফলে জমির উর্বরতা হ্রাস, ফসল উৎপাদনে বিরূপ প্রভাব এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।

তিনি বলেন, কৃষি জমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অনিয়ন্ত্রিতভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় কৃষি জমি সংরক্ষণে সরকারের কঠোর অবস্থান এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে প্রতিপালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews