শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা, পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্বে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬




মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সারা দেশে গৃহীত হয়েছে পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ। সেই ধারাবাহিকতায় আজ ১৪ মার্চ পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হলো এক তাৎপর্যপূর্ণ পরিচ্ছন্নতা অভিযান।

বোদা সরকারি ডাকবাংলোর সামনের খাল ও নর্দমা পরিস্কার কার্যক্রমের মাধ্যমে এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোদা উপজেলা ও বোদা পৌর প্রশাসক জনাব রবিউল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান এবং বোদা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাদের সম্মিলিত উপস্থিতিতে পরিচ্ছন্নতার এ উদ্যোগটি রূপ নেয় জনসচেতনতার এক কার্যকর বার্তায়, যেখানে নাগরিক দায়িত্ববোধ ও স্বাস্থ্যসুরক্ষার গুরুত্ব নতুন করে উচ্চারিত হয়। পরিবেশের সুস্থতা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews