শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬




মুসলিম ঐক্যের আহ্বানে জয়পুরহাটের আক্কেলপুরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আক্কেলপুর উপজেলা পরিষদ সংলগ্ন হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সাহারুল ইসলাম বলেন, আল্লাহ যেমন রোজা ফরজ করেছেন, তেমনি সমাজে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামও ফরজ করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে নির্যাতনের অন্যতম কারণ হলো ঐক্যের অভাব ও সংগ্রামের চেতনা থেকে দূরে সরে যাওয়া। তিনি সকল ঘরানার মুসলমানকে ফেরকা ও মাজহাবের ভিন্নতা ভুলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জয়পুর বার্তার সম্পাদক ও আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাপ্তাহিক সত্যের পথে পত্রিকার সম্পাদক সরদার নুরুন্নবী আরিফ, আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তিয়াস মৃধা, দৈনিক সমকালের প্রতিনিধি মওদুদ আহমেদ, দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি আবু রায়হান, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সাদমান হাফিজ শুভ, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জি, দৈনিক দেশেরপত্রের ভ্রাম্যমাণ প্রতিনিধি জামাল উদ্দিন এবং দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি সুজাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews