1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

রমজান আলী , রাজশাহী
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজশাহী সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এর সার্বিক নির্দেশনায় শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল প্রায় ৯টা ১০ মিনিটে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি সাদা রঙের পুরাতন এক্স করোলা (X Corolla) প্রাইভেটকার তল্লাশি করে এর পিছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা প্লাস্টিক বস্তার ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত ২১৫ বোতল এসকাফ (ESKUF) সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার করে মোট ২১.৫ লিটার সিরাপ জব্দ করা হয়েছে।
এ সময় গাড়িসহ মোটরকারটি জব্দ করা হয়। এছাড়া একটি OPPO A3X অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি MAXTEL বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার খিলগাঁও (মেরাদিয়া, পোড়াগাড়ি) এলাকার মো. তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকার মো. সিয়াম (২৫)।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট