শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুফল সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে গণভোটের সুফল দিক সম্পর্কে তাদেরকে অবহিতকরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী রির্টানিং অফিসার তাছবীর হোসেন এর নেতৃত্বে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করেন। এছাড়া ইউএনও’র নির্দেশে উপজেলার সরকারি, বে-সরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, পেগোডা, এনজিও, ব্যাংক, বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলার আনাচে কানাচে গণভোটের সুফল দিক সম্পর্কে ভোটারদের মাঝে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা করা সহ ভোটারদের “হ্যাঁ” ভোট প্রদানে উদ্বুদ্ধ করছেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ধসঢ়;ফর, আখতারুজ্জামান, হারুনুর রশিদ, পারুল বেগম, শহরবানু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews