বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলার মডেল মসজিদ হলরুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. মাসুদ আল করিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমবায় অফিসার মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, সমবায় হচ্ছে মানুষের আর্থসামাজিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বজায় রাখলে সমবায় আন্দোলন আরও বেগবান হবে।

তিনি আরও বলেন, সরকার সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষক-কর্মচারীদের উচিত এই সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মামুনুর কবীর, পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সাধারণ সম্পাদক মো. আসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. রেজাউল করিম লিটন, পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান ফারুক আহাম্মেদ, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মুহাম্মদ বিপ্লবী জিল্লুর হোসেন সরকার, বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. হকিকুল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. নুরে আলম।

বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্যদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে মো. মাসুদ আল করিম সরকার বলেন, এই ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহমর্মিতা ও উন্নয়নের প্রতীক। ভবিষ্যতে আরও আধুনিক ও যুগোপযোগী সেবা চালুর মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ইউনিয়নের বার্ষিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ সম্পাদক মামুনুরর রশীদ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews