1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁর কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নওগাঁর কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির নিকট কালিতলা মহাশ্মশানের পাশের নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাছে গিয়ে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ৩২ বছর বয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট