1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জলঢাকা এলজিইডির কাজে অনিয়ম অভিযোগ উঠেছে - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

জলঢাকা এলজিইডির কাজে অনিয়ম অভিযোগ উঠেছে

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জলঢাকা এলজিইডির কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এ যেনো দেখার কেউ নেই, বসে আছেন কর্মকর্তারা থেকেও যেনো জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে রাস্তাগুলোতে বালুর কাজে অনিয়ম অভিযোগ উঠেছে।যেমন কোথাও কোথাও দেখা যায় রাস্তায় ভিটি বালুর জায়গায় কাঁদা মাটি, বাঁশের শিকড়, গাছের শিকড়, সহ যেগুলো এলাকায় মাটি বলা হয় সেগুলো দিয়েই ভরাট কাজ করেন রাস্তার। এরকমই একাধিক অভিযোগ উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের কাছে। আবারো অভিযোগ রয়েছে দিনের কাজ রাতে করার এলজিইডির বিরুদ্ধে। শুধু তারা সেখানে থেমে নেই, যেমন রাস্তা কার্পেটিং এ রয়েছে অভিযোগ, তেমন যেনো তাদের প্রত্যেকটা কাজে রয়েছে অনিয়ম। তাতে করে অসন্তুষ্ট স্থানীয়রা, স্থানীয়দের অভিযোগ রয়েছে অনেক তারা বলেন সরকার জনগণের জন্য উন্নয়ন চায়, আর জলঢাকা এলজিইডি সব সময় ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কেউ কিছু বলতে গেলেই শুনতে হয় হুমকি, দেখায় মামলার ভয় এ জন্য সাধারণ মানুষরা কোন কিছু বলেন না স্থানীয় ঠিকাদারদের। তবে বিষয়টি নিয়ে একাধিক বার একাধিক দিন, উপজেলা প্রকৌশলী তারিকুল ইসলামকে জানানো হলে তিনি কোন হস্তক্ষেপ করেন না। এতে করে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত গুণগত মান নিয়েও রয়েছে প্রশ্ন, রাস্তা সংস্কারে যেনো নেই বিধিমালা সিডিউল যেমনে পারে তেমনি কাজ চালিয়ে যায় এলজিইডি। এমনকি রাস্তা থেকে শুরু করে যাবতীয় কাজ তারা দীর্ঘসময় অতিক্রম করেও শেষ করে অনিয়ম দিয়েই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট