1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আয়োজিত সম্মেলনে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

আবদুল মোতালেব, নোয়াখালী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে ঢাকায় শুরু হয়েছে South Asian Regional Conference on State of Higher Education and Future Pathway (SARCHE 2026)। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিসেস নেহাল পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর মি. জিন পেসমে। সম্মেলনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ। এ আন্তর্জাতিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ইউজিসি সদস্য, জ্যেষ্ঠ শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। চারদিনব্যাপী এ সম্মেলনে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, আঞ্চলিক সহযোগিতা, শিক্ষার অর্থায়ন এবং ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর একাধিক প্ল্যানারি সেশন, প্যানেল আলোচনা ও টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, SARCHE 2026 সম্মেলনটি দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা খাতের নীতি ও সংস্কার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। সম্মেলনটি সবাস্তবায়নে সহায়তা করছে সরকারের Higher Education Acceleration and Transformation (HEAT) Project এবং বিশ্বব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট