রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

যশোরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭৪টি অবৈধ কয়লা চুল্লি সম্পূর্ণ ধ্বংস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

গত ১২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে যশোর জেলার অভয়নগর উপজেলায় সিদ্দিরপাশা ইউনিয়ন এর নলমারা ও শ্মশানঘাট নামক স্থানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী করার ৭৪ টি চুলা এস্কেভেটর দিয়ে ধ্বংস করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের রিসার্স অফিসার জনাব সৌমেন মৈত্র ( প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন), পরিদর্শক মোঃ জাহিদ হোসেন, এছাড়া মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল মালেক ও মোঃ শরিফুল ইসলাম কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে যশোর জেলার অভয়নগর উপজেলার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষা/দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews