1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গজারিয়া সচেতন সমাজ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত  - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

গজারিয়া সচেতন সমাজ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত 

মোঃ রুহুল আমিন ,গজারিয়া,মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জনপ্রিয় রেস্টুরেন্টে শনিবার সকাল১০ঘটিকায় গজারিয়া সচেতন সমাজ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক দেওয়ান হারুন অর রশীদ একান্ন সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহি কমিটি ও পনেরো সদস্য বিশিষ্ট সিনেট কমিটি প্রকাশ করেন।

এসময় যাত্রাবাড়ী জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন খাঁন কে সভাপতি, গজারিয়া এক্সোসরিজ লি. এর পরিচালক প্রকৌ. দিদার আলম কে সাধারন সম্পাদক এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর প্রকৌ. মোঃ নূর আলম হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান কে সিনেট কমিটির প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট সিনেট বোর্ড গঠন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন গজারিয়া সচেতন সমাজ সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ওয়াজ কুরুনি বিপুল,গীতা পাঠ করেন গজারিয়া সচেতন সমাজ সংগঠনের শিক্ষা বিষয়ক তপন মল্লিক, অনুষ্ঠানে উদ্বোধন ঘোষনা করে গজারিয়া সচেতন সমাজ এর জেষ্ঠ্য সহ সভাপতি প্রকৌ. হাসান জাহাঙ্গীর, স্বাগত বক্তব্য রাখেন গজারিয়া সচেতন সমাজ এর সহ সভাপতি ফজলুল হক নয়ন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল জাব্বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব আব্দুল কাদের, একাত্তর টেলিভিশনের নির্বাহী প্রযোজক ও গজারিয়া সচেতন সমাজ সিনেট বোর্ড সদস্য লায়ন মাজহারুল ইসলাম মাসুম, গজারিয়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাহাবুল খাঁন সহ গজারিয়া উপজেলা সুশীল সমাজের প্রমুখ নেত্রবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট