1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
‎রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার  প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

‎রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার  প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক

‎সানোয়ারুল ইসলাম সোহান :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

‎‎আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে  আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎তারা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

‎মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা ০২:৩০ মিনিট এর দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

‎সনাতন চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
‎উপ কমিশনার
‎সনাতন চক্রবর্তী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য নেয়ার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট