বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

খালেদার জানাজায় অংশ নিতে রেলযোগে নরসিংদীর বিএনপি নেতাকর্মীরা

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫



বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের নির্দেশনায় চারটি ট্রেনে করে নরসিংদী থেকে শীতকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় পৌঁছেছে।

ভোর ৬টা থেকে সকাল দশটা পর্যন্ত চারটি ট্রেনে ও একাধিক বাস ভাড়া করে ঢাকায় পৌছে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানায়, বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা ব্যথিত। তাদের নেত্রীকে শেষবারের মত বিদায় জানাতে ট্রেনে করে ঢাকায় যাচ্ছেন।

এ সময় নরসিংদী শহর বিএনপির সভাপতি মাহমুদ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এর নির্দেশনায় ঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চারটি ট্রেনে করে কয়েক হাজার নেতাকর্মী অসাধারণ জনগণ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির সম্পাদক মনজুর এলাহীর নির্দেশনায় একাধিক বাসে করে ঢাকায় যাত্রা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews