রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

বান্দরবান নাইক্ষ্যংছড়ির ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫




পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস ও শাহরিয়ার মো. বাবুর এসএমবি ব্রিকস নামক অবৈধ দুইটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন প্রশাসন।

গত (২৯ ডিসেম্বর সোমবার) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। এতে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক, মো.রেজাউল করিম। মোবাইল কোর্টে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা ও দুই হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এর পর এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মোট তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে ব্রিকফিল্ড এর কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও উপজেলা আনসার সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তারা।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশ বিধ্বংসী এমন সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews