1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করলো ৫৯ বিজিবি - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করলো ৫৯ বিজিবি

মোহাম্মদ আলি, চাঁপাইনবাবগঞ্জ 
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে বসে নেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চৌকস বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ গভীর রাতে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনাকালীন সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরবর্তীতে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর এর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় choco+ সিরাপ উদ্ধার করে। এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *চোরাকারবারীরা মাদক বচোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট