বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দায়িত্বশীল করে গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ ও মেধার বিকাশ ঘটে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক আজিজ, মোঃ কামরুল ইসলাম ও মোঃ মামুনুর রশীদ পলাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক, শেরপুর। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে উত্তরা স্পেশালাইজড হাসপাতাল ও বৈশাখী প্লাজা, সজবরখিলা। টুর্নামেন্টে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দলের অংশগ্রহণে মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট শেরপুর জেলার ক্রিকেট অঙ্গনে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews