1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
উৎসব মুখর ভোট পীরগঞ্জে বিএনপি’র ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান নিবার্চিত - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

উৎসব মুখর ভোট পীরগঞ্জে বিএনপি’র ভোটে আওয়ামী লীগের চেয়ারম্যান নিবার্চিত

শেখ সমশের আলী,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি।।

পীরগঞ্জে উপজেলা পরিষদ নিবার্চনে বিএনপির ভোটে আওয়ামীলীগের চেয়ারম্যান নিবার্চিত হয়েছে। ফলে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ২/১ টি ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ উপজেলায় ভোট উৎসব মুখর হয়েছে। উপজেলা পরিষদ নিবার্চনে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম মটরসাইকেল প্রতীক, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ঘোড়া প্রতীক ও বিএনপি সমর্থিত সুকুমার রায় আনারস প্রতীক নিয়ে নিবার্চন করেন। এছাড়া ৩ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিবার্চন করেন। আকতারুল ইসলাম ও রেজওয়ানুল হক বিপ্লবের মধ্যে ভোট যুদ্ধ শুরু হয়। হাড্ডা হাড্ডি লড়াইয়ের শেষ প্রান্তে এসে থানা বিএনপির সভাপতি, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ এর নেতৃত্বে ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান সাইদুর রহমান, ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী সহ ৩ শতাধিক নেতাকমীর্ নিয়ে ভোটযুদ্ধে নামেন। জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আকতারুল ইসলামের পক্ষে নিবার্চন করে তাকে বিজয়ী করেন। নিবার্চনে বিএনপির নেতাকমীর্রা ব্যাপক ভাবে ভোট করায় ভোট উৎসব মুখর হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে ভোটে অংশ না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও পীরগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ সহ অনেক নেতাকমীর্রাই বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে দলের সাথে বিশ^াস ঘাতকতা করে আওয়ামীলীগের পক্ষে ভোট করছেন বলে দলীয় অনেক নেতাকমীর্ দাবি করেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকতারুল ইসলাম চেয়ারম্যান, মোঃ ইকতাশাম উল মিম ভাইস চেয়ারম্যান ও মাহফুজা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। ২৯ মে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। এই ব্যাপারে থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ জানান, আত্নীয়তার সূত্রে মটরসাইকেল প্রার্থীর পক্ষে ভোট করছি। দলীয় ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট