1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লাথাম-কনওয়ের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন নিউজিল্যান্ডের - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

লাথাম-কনওয়ের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন নিউজিল্যান্ডের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখল স্বাগতিক নিউজিল্যান্ড।

প্রথম দিন শেষে ৯০ ওভারে ১ উইকেটে ৩৩৪ রান করেছে কিউইরা। উদ্বোধনী জুটিতে ৩২৩ রান যোগ করে ইনিংসের ৮৭তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে ব্যক্তিগত ১৩৭ রানে আউট হন অধিনায়ক লাথাম। ১৭৮ রানে অপরাজিত আছেন কনওয়ে।

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন লাথাম ও কনওয়ে। ৩১তম ওভারে দলের রান ১শতে নেন তারা।

৪৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পান কনওয়ে। ৬৪তম ওভারের টেস্টে ১৫তম শতক পূর্ণ করেন লাথাম। এই নিয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দুই ওপেনারই সেঞ্চুরি করলেন।

জোড়া সেঞ্চুরি পর ইনিংস বড় করেছেন লাথাম-কনওয়ে জুটি। এতে ৮০তম ওভারে ৩শ রান পেয়ে যায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ইনিংসের ৮৩.২ ওভারে নতুন বল নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৮৭তম ওভারের চতুর্থ বলে প্রথম সাফল্য পায় ক্যারিবীয়রা। পেসার কেমার রোচের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন লাথাম। ১৫টি চার ও ১টি ছক্কায় ২৪৬ বলে ১৩৭ রান করেন লাথাম।

কনওয়ের সাথে উদ্বোধনী জুটিতে ৩২৩ রান তুলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন লাথাম। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে উদ্বোধনী জুটিতে লাথাম-কনওয়ের রান দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৭২ সালে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৩৮৭ রান তুলেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার গ্লেন টার্নার ও টেরি জার্ভিস। তবে ঘরের মাটিতে উদ্বোধনী জুটিতে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান।

পাশাপাশি টেস্ট ফরম্যাটে উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন লাথাম ও কনওয়ে। ৪৩ ইনিংসে ৪ শতক ও ৭ অর্ধশতকে ১৭২১ রান করেছেন তারা। এতে ভেঙ্গে গেছে জন রাইট ও ব্রুস এডগারের রেকর্ড। ১৯৭৮-৮৬ সাল পর্যন্ত ৫৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৫৫ রান করেছেন রাইট-এডগার জুটি।

লাথাম ফেরার পর নাইটওয়াচম্যান জ্যাকব ডাফিকে নিয়ে দিনের খেলা শেষ করেন কনওয়ে। ২৫টি চারে ২৭৯ বলে ১৭৮ রানে অপরাজিত আছেন তিনি। অনবদ্য ৯ রান করেছেন ডাফি।
রোচ ৬৩ রানে ১ উইকেট নেন।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট