বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

বিজয় দিবস ক্রিকেট ম্যাচের দল ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫



বহু বছরের ঐতিহ্য ধরে রেখে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস ক্রিকেট ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় টি-টোয়েন্টি ফরম্যাটে বিজয় দিবসের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এজন্য আজ শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুশতাক একাদশের দু’টি দল ঘোষণা করেছে বিসিবি।

মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল এবং শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সালে প্রথম ঐতিহ্যবাহী এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির ও এনামুল হক মনি।

ম্যানেজার : রাকিবুল হাসান।

কোচ : গোলাম ফারুক সুরু।

ফিজিও : আবু হানিফ।

সহকারী : মিলন খান

শহীদ মোশতাক একাদশ : হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজ্জাদুল ইসলাম, জামাল বাবু।

ম্যানেজার : ফারুক আহমেদ।

কোচ : দীপু রায় চৌধুরী।

ফিজিও : এনামুল হক।

সহকারী : আলমগীর হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews