1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

উৎসবমুখর আনন্দে ক্লাস পার্টি-২০২৫

মোঃ হযরত আলী. দক্ষিণখান. ঢাকা :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিদায় নিচ্ছে ২০২৫ শিক্ষাবর্ষ। সামনে দ্বারপ্রান্তে অপেক্ষায় দাঁড়িয়ে ২০২৬। জমে উঠেছে ক্লাস পার্টি উৎসব। কচি কচি বাচ্চাদের হাতে সাজানো এ উৎসবমুখর। এ যেন নানান রঙে, নানান আয়োজনে দায়িত্ব নিয়ে সাজানো পার্টি। সকাল থেকেই শ্রেণিকক্ষগুলো রঙিন বেলুন, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত। এ পার্টিতে অংশ নেবে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বা”চাদের এ দায়িত্ব যেন বলে দিচ্ছে   আগামী দিনের সামাজিক দায়িত্ব ও নেতৃত্বের কথা। বছরের শেষ পার্টিটি ভাগাভাগি করে নিয়েছে কেজি থেকে
নবম শ্রেণির শিক্ষার্থীরা। বাধাহীন আনন্দ, কোলাহল, গল্প, কৌতুক, নাচ-গান, আর আবৃত্তির মধ্য দিয়ে দূর হবে সকল একঘেয়েমি। সুযোগ পাবে অনেক শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রতিভাকে উজ্জীবিত করতে। ক্লাসরুমগুলো আর ক্লাসরুম নেই, পরিণত হয়েছে ভিন্ন ভিন্ন আকৃতিতে বন-জঙ্গলে ঘেরা এক সাজানো বাগান, কোথাও ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শনী। যেন মনে হচ্ছে শিক্ষার্থীদের স্বপ্নে রঙ মেশানোর এক জীবন্ত
উৎসব। এসবগুলো তাদের প্রতিভা দেখানোর একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এ আয়োজন করেছে ‘ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’, ভবন-২, বারিধারা, ঢাকা। চলবে সারাবেলা ক্লাস পার্টি। স্কুলের ফটকে ঢুকতেই মনরাঙ্গানো ব্যানার। প্রতিটি ক্লাসরুমের দরজায় দরজায় সাজানো থিম বোর্ড। শিক্ষকরা দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছেন দলবদ্ধভাবে আসা শিশুদের। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শিশুদের ক্লাসরুমগুলো নিজেদের মত করে ভিন্নমাত্রার পরিবেশ তৈরি করেছে। সবকিছুই শিক্ষার্থীদের পূর্ব পরিকল্পনা। দেয়ালগুলো কোথাও ফাঁকা নেই। দেয়ালজুড়ে সবুজ বনভূমির চিত্র। কোথাও নদী, কোথাও পাহাড় আর ফুলে সাজানো। কাটা হবে শ্রেণিভিত্তিক কেক। উপস্থিত থাকবেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকমন্ডলী। এর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আনন্দঘন বক্তব্য প্রদান করবেন। প্রতিষ্ঠানটির
ভাইস প্রিন্সিপাল রুমানা খানম এর সংক্ষিপ্ত বক্তব্য, “পড়াশোনার পাশাপাশি এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মনোসংযোগ বাড়াবে। বা”চাদের দলবদ্ধভাবে কাজ করা যেমনি  আনন্দ তেমনি তাদের মেধার জায়গাগুলো জ্ঞানচর্চার বিকাশে সুযোগ পাবে। তাই এটা যে শুধু আনন্দ তা নয় এটা বিনোদনেরও একট উৎসব।” শিক্ষার্থীদের স্বপ্নে রঙ মেশানো উৎসব ও কৌতুহলকে ধরে রাখতে, কোথাও কোথাও ছবি তোলার ব্যস্ততা জমে উঠেছে। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক আজ এক সূত্রে গাঁথা। সবার মনে জয় করে নেয় এক
নতুন পরিবেশ। আর এর মধ্যেই তৈরি হয় নৈতিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতার গুরুত্ব। পরিশেষে  শৃঙ্খলা বজায় রেখে হরেক রকম খাবারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ ও সন্ধ্যার পরপরই চিকেন বারবিকিউ রেসিপি যা আগুনে গ্রিল তৈরি করে সুস্বাদু ও ধোঁয়াটে স্বাদের হয়। শুভকামনা বিনিময়ের মাধ্যমে সম্পূন্ন হবে ২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস পার্টি। এই পার্টি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে রেখে যাবে একটি স্মরণীয় দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট