1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

ঘোড়াঘাট পৌর বিএনপির প্রতিবাদ মিছিল

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের গুলিতে আহত করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঘোড়াঘাট পৌর বিএনপি।

শনিবার বিকেলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে এমন ন্যাক্কারজনক সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। পরিকল্পিতভাবে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

প্রতিবাদ মিছিলে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব সজিব কবির, ছাত্রদলের রিজভী আহমেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু, ইমরান খান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট