বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

কবিতা / বিজয় / লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫




বিজয়

মহান মুক্তিযুদ্ধের ত্যাগে সংগ্রামে
একাত্তরের ডিসেম্বরে বিজয় এসেছে,
আনন্দ খুশী উৎসব চারিদিকে
কবি সাহিত্যিক বিজয়ের কথা লিখে।

উনিশে মার্চ সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা
ঐতিহাসিক গাজীপুরে তার ঠিকানা,
উনিশে মার্চের পর, সারাদেশ থরথর
গাজীপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর।

নয় মাসের মহান মুক্তিযুদ্ধে
অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে
বিজয় এসেছে আনন্দ বেদনার সংমিশ্রণে
বিজয়ের সার্থকতা নিহিত পরের কল্যাণে।

বিজয়ের চেতনায় আছে অগ্রযাত্রা
ত্যাগের মানসিকতা সদাচার উদারতা,
বিজয়ী জাতি পরস্পর বিবাদ নয়
ত্যাগ বিনয় বিজয়ের পরিচয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews