বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি, কালো আইন বাতিল ও বৈষম্য দূরীকরণ দাবি

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫




সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য দূরীকরণ এবং ‘শিক্ষকুকর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো আইন বাতিলের দাবিতে পঞ্চগড়ের বোদায় অবস্থান কর্মসূচি পালন করেছে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ (সকশিস)। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকার, পদোন্নতি, পে-প্রোটেকশন, বদলিযোগ্যতা এবং চাকরির স্থায়ীত্ব নিশ্চিত করতেই আমরা এই কর্মসূচিতে অংশ নিয়েছি।

তাদের দাবির মধ্যে রয়েছে—দ্রুত পদ সোপান তৈরি করে পদায়ন নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন দ্রুত বাস্তবায়ন, সহজ ও দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করা, বদলিযোগ্যতা নিশ্চিত করা, একাধিক কলেজে চাকরি গণনাযোগ্য করা এবং নন-ক্যাডার পদকে ক্যাডার পদে উন্নীত করা।

এ সময় শিক্ষকরা বলেন, চাকরি স্থায়ীকরণ, বদলিযোগ্যতা এবং নন-ক্যাডারকে ক্যাডার পদে উন্নীত করা আজ সময়ের দাবি। দীর্ঘ বৈষম্য কর্মস্পৃহা নষ্ট করছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সকশিস-এর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ক্ষিতিশ চন্দ্র ঘোষ, হুমায়ুন কবির, বাসুদেব চন্দ্র রায়, কামরুন নেছা, আতিয়া সানজিদা ও শারমিন আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews