বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা

সুবর্ণচরে ইক্বরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় ২০ কোরআন হাফেজদের কে পাগড়ি প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫




নোয়াখালী সুবর্ণচরে ২০ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর ) রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইক্বরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন বিভাগ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়।

২০২৫ সালে এ প্রতিষ্ঠান থেকে হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা মাঠে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুমতাজুল ইসলাম জায়েদী, মোঃ মনিরুল ইসলাম,মোঃ তাজুল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম,মোঃ নাঈম হোসাইন,মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসাইন,মোঃ ইমন হাসান,মোঃ আব্দুর রহমান তানভীর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমির হোসাইন, মোঃ আবু রায়হান, মোঃ সাইফুল ইসলাম,মোঃ মোবারক হোসাইন, মোঃ আরাফাত,মোঃ আব্দুল্লাহ,মোঃ একরাম, মোঃ আল আমিন, তাওহীদুল ইসলাম।

নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা নুরুল আলম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ক্বারী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ আখতার হোসাইন এর সার্বিক সহযোগিতায় ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন, কলরব শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতি সাঈদ আহমদ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ জাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews