বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আ*হ*ত, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে শিয়ালের আক্রমণে সুন্দরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ঘটনার আকস্মিকতায় পুরো গ্রামে নেমে আসে আতঙ্ক।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের মতো ভোরবেলা বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন সুন্দরী বেগম। ঠিক সেই সময় একটি বন্য শিয়াল হঠাৎ করেই তার দিকে ছুটে এসে নির্বিচারে কামড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার। অসহায় অবস্থায় তিনি চিৎকার করে সাহায্য চাইলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে গ্রামবাসী প্রাণীটিকে ধরে হত্যা করে।

গুরুতর আহত সুন্দরী বেগম বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা শঙ্কাজনক।
এলাকাবাসী জানান, সম্প্রতি কালিহাতীর বিভিন্ন গ্রামে শিয়ালের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কখনো রাত, কখনো দিনের বেলাও এসব বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বনবিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনাটি পুরো এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews