মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ১.৯ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাব-৫, সিপিসি-১ এর বিশেষ অভিযানে ১.৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ১৫ মিনিটে দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার–সোনামসজিদগামী পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। এর ধারাবাহিকতায় নিয়মিত টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—এক ব্যক্তি ওই রাস্তায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে র‍্যাব-৫ এর আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে নলডুবরি এলাকার আবু সায়ীদের ছেলে মোঃ ইমন (২০) কে আটক করে। তার হাতে থাকা কাপড়ের বাজারের ব্যাগ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১.৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইমন ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews