1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বোদায় পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে পাথরাজ সরকারি কলেজ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাফফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাম মামুনুর রশিদ জীবন, ছাত্রদলের পাথরাজ কলেজ শাখার সভাপতি আল মুরসালিন বিল্লা তাওহীদ, সাধারণ সম্পাদক আতিক হাসান সহ ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী। দেশের সংকটময় সময়ে জাতীর মুক্তির আন্দোলনকে বেগবান করতে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

দোয়া মাহফিল শেষে কলেজের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট