রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই !

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।

স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এজেন্টস’ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়- পরিবারের উপস্থিতিতেই বাসায় মারা যান এই প্রভাবশালী নাট্যকার। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পরিবার নিয়ে ইংল্যান্ডে আশ্রয় পাওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার সৃজনশীল ব্যবহার ও তীক্ষ্ণ সংলাপের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন।

তার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে- ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা মহাকাব্যিক নাট্যপ্রকল্প ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

এ ছাড়া চলচ্চিত্রেও দারুণ দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। ‘শেক্‌সপিয়ার ইন লাভ’র চিত্রনাট্যের জন্য জিতেছিলেন অস্কার। তার অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের কাজগুলোর মধ্যে রয়েছে- ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews