1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না

এম. জহির উদ্দিন স্বপন
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ না চাইলে ক্ষমতায় থাকা যায় না। শেখ হাসিনা এটা বুঝতে ভুল করেছিলেন। গণতন্ত্রের চর্চায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হয়। শেখ হাসিনা এটা বোঝেননি। শেখ হাসিনা বেগম খালেদা
জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়। তাই তাদের সাথে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করে দিয়েছিলেন। প্রতিযোগিতার মধ্যেই কিন্তু প্রতিভা লুকিয়ে থাকে। শেখ হাসিনা দেশের মানুষকে সেই প্রতিভা চর্চার প্রতিযোগিতা করতে দেয়নি। এ ভুলের কারণেই জনগণের তাড়া খেয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বলছি আপনাদেরকেও সাবধান থাকতে হবে। জনগণের মনের অবস্থা বুঝে রাজনীতি করতে হবে। এমন কাজ করা যাবে না, যে কাজে জনগণ কষ্ট পায়। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। এলাকাবাসীর ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম, তারেক রহমানের সালাম ও আমার সালাম পৌঁছে দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করে ভোট চাইতে হবে। তাদের দোয়া ও ভালোবাসা পেতে হবে। বুধবার সন্ধ্যার পূর্বে গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের সমন্বয়ক মোঃ ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও যুব সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ আবুল হোসেন মিঞা প্রমূখ। এর আগে এম. জহির উদ্দিন স্বপন কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দর্শক সাড়িতে বসে ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট