1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহ আলম, টাঙ্গাইল
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বর্ধিত সভা। দূর্গাপুর পটল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশ ঘিরে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের মেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তার আবেগময় বক্তব্যে তিনি বলেন, বিএনপি শুধুই একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মানুষের আশা, বিশ্বাস ও অধিকারের প্রতীক। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার শক্তি, আমার প্রেরণা। তিনি আরও বলেন, যত বাধাই আসুক, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থেকে বিএনপি পিছিয়ে যাবে না। তৃণমূল কর্মীরাই আমাদের সত্যিকারের শক্তি আপনারাই ভবিষ্যৎ, আপনারাই পরিবর্তনের অগ্রদূত।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা কৃষকদলের আহবায়ক শফিউর রহমান খান শাফী, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন দেশ আজ রাজনৈতিক অস্থিরতার ঘূর্ণিতে মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বর্ধিত সভা শুধু একটি আয়োজন নয় আসন্ন রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতি এবং তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট