শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর ১০০ তম জন্মদিন আজ গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবীতে মানববন্ধন দিনাজপুরে খেজুর রস সংগ্রহ শুরু  ভালুকায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন …… জহির উদ্দিন স্বপন

বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬



বাউফলে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

গোলাম কিবরিয়া

পটুয়াখালীর বাউফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ৬০টি গভীর নলকূপ হস্তান্তর করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বাউফলের বগা আবাসিক এলাকায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের প্রতিনিধিদের কাছে এসব নলকূপ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, নিরাপদ সুপেয় পানি মানুষের মৌলিক চাহিদা। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও হাটবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এসব স্থানে নিরাপদ পানির ব্যবস্থা না থাকলে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, ভক্ত, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। মানুষের এই প্রয়োজন বিবেচনায় নিয়ে ৬০টি গভীর নলকূপ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব নলকূপের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে, ধর্মপ্রাণ মানুষ উপাসনালয়ে এবং ব্যবসায়ী ও ক্রেতারা হাটবাজারে সহজে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। নিরাপদ পানির অভাবে যেন কেউ দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যেই জনসেবামূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন সাধারণ মানুষের পানির চাহিদা পূরণে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বাউফল উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বগা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলামসহ উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews