
গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গাইবান্ধায় এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গাইবান্ধা জেলা শাখা।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব শামীম কায়সার লিংকন।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু এবং রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে তৎকালীন দেশ ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।